বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় রাস্তায় উল্লসিত সমর্থকদের বিজয় মিছিল। স্লোগান আর পটকার আওয়াজে প্রকম্পিত শহর। চারদিকে আর্জেন্টিনা দলের সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। সবার মুখে এক স্লোগান, ‘মেসি মেসি, আর্জেন্টিনা আর্জেন্টিনা’। এভাবে পটকা, আতশবাজি আর মিছিলের শব্দে বৃহস্পতিবার ভোরে ঘুম ভেঙেছে বগুড়াবাসীর। ১২০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে গোটা শহরে উন্মাদনা ছড়িয়ে পড়ে। টাইব্রেকারে একটি করে গোল হওয়ার সঙ্গে সঙ্গে চলে ভক্তদের পটকাবাজি। আর্জেন্টিনা দলের গোলরক্ষক সার্জিও রোমেরো যখন প্রতিপক্ষের গোল ঠেকিয়ে দিচ্ছেলেন, তখন পটকার শব্দে প্রকম্পিত হচ্ছিল শহরের দালানকোঠা।