বাঁধে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে পুংলি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কালিহাতী উপজেলার মহেলায় টাঙ্গাইল শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ বলেন, গত শনিবার পানির চাপে বাঁধটির মহেলা এলাকায় প্রায় ৩৫ মিটার ভেঙে যায়। সেখানে গাছের ডাল ও বালুর বস্তা ফেলে মেরামত করা হয়েছে। এ ছাড়া বাঁধের ফাটল দেখা দেওয়া অংশের মেরামতকাজ চলছে। বর্তমানে এটি ঝুঁকিমুক্ত বলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়।