বাঁধে ফাটল, পাঁচ হাজার একরের বোরো হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের রাবার ড্যাম প্রকল্পের বাঁধে ফাটল সৃষ্টি হওয়ায় বোরোচাষিরা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ ফাটল দিয়ে পানি বের হয়ে যাওয়ায় এই প্রকল্পের অধীন পাঁচ হাজার একর জমির বোরো ফসল হুমকির মুখে পড়েছে।রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলার চৌমহনী ইউনিয়নের মহব্বতপুর মৌজার সোনাই নদীর ওপর একটি রাবার ড্যাম নির্মাণ করে। একটি প্রকল্পের আওতায় জমিতে সেচ দেওয়ার জন্য পানি সংরক্ষণ করে রাখতে এই ড্যাম (বাঁধটি) নির্মাণ করা হয়। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ হাজার একর জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়।