বাঁধের ১৩০ মিটার ও বিদ্যালয় ভবন বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনশেডের আধা পাকা এই ভবনে ছিল লালমনিরহাট সদর উপজেলার কালমাটি আদর্শ উচ্চবিদ্যালয়ের তিনটি কক্ষ। গত সোমবার তোলা এই ছবিটি এখন অতীত। বুধবার সন্ধ্যার মধ্যে সবগুলো কক্ষ বিলীন হয় তিস্তা নদীতে ষ প্রথম আলো
টিনশেডের আধা পাকা এই ভবনে ছিল লালমনিরহাট সদর উপজেলার কালমাটি আদর্শ উচ্চবিদ্যালয়ের তিনটি কক্ষ। গত সোমবার তোলা এই ছবিটি এখন অতীত। বুধবার সন্ধ্যার মধ্যে সবগুলো কক্ষ বিলীন হয় তিস্তা নদীতে ষ প্রথম আলো

লালমনিরহাটের সদর উপজেলায় তিস্তা নদীর পানির তোড়ে চার দিনে বাম তীর সংরক্ষণ বাঁধের ১৩০ মিটার বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আদর্শ উচ্চবিদ্যালয়ের একটি ভবন নদীর পেটে চলে গেছে।
কালমাটি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নায়েব আলী মিয়া জানান, গত সোমবার থেকে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে একটি ভবন নদীগর্ভে চলে গেছে। বাঁধটি দ্রুত পুনর্নির্মাণ না করলে বিদ্যালয়ের বাকি ভবনগুলো আর রক্ষা করা সম্ভব হবে না। এতে তিন শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’ কালমাটি গ্রামের আবদুস সালাম, মতিয়ার রহমান জানান, বাঁধের কাজ নিম্নমানের হওয়ায় অল্প পানির ধাক্কায় ভেঙে যাচ্ছে। আগে দুবার বিদ্যালয়টি ভাঙনের কবলে পড়েছিল।
বাঁধটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পাউবোর সহকারী প্রকৌশলী গোলাম রব্বানী বলেন, ‘ইতিমধ্যে সাত শতাধিক জিওটেক্স বস্তা ও তিন হাজার সিনথেটিক বস্তায় বালু ভরে ভাঙনকবলিত এলাকায় ফেলা হয়েছে।’