বাঁশ কাটা নিয়ে বিরোধে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধপূর্ণ জমিতে অবস্থিত বাঁশবাগান থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে কৃষক আবুল কাশেম (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ১০ জন। আজ শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে নিহত আবুল কাশেমের চাচাতো ভাই শমসের আলীর দাবি, সকাল সাড়ে সাতটার দিকে রহমত উল্লাহ বিরোধপূর্ণ জমিতে অবস্থিত বাঁশবাগান থেকে বাঁশ কাটতে যান। এ সময় তাঁর ছোট ভাই আবুল কাশেম তাঁকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাশেম নিহত হন।
ঘটনাস্থল থেকে দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।