বাঁশ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগান এলাকা থেকে গতকাল বুধবার সংরক্ষিত বাঁশমহাল থেকে কেটে আনা আড়াই হাজার বাঁশ জব্দ করা হয়েছে। সূত্র জানায়, বন বিভাগের বিশেষ টহল দল গতকাল ভোরে রত্না চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব বাঁশ জব্দ করে। তবে কাউকে আটক করা যায়নি। টহল দলের কুলাউড়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধন কুমার রায় জানান, এ ব্যাপারে মামলা করা হয়েছে।