বাঁশখালীতে কাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে চট্টগ্রামের ‘বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম’ নামের একটি সংগঠন। বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে গত সোমবার বাঁশখালীর গণ্ডামারায় ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই হরতাল আহ্বান করে সংগঠনটি।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই কর্মসূচি আহ্বান করা হয়। ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী এই হরতালের ঘোষণা দেন।
মানববন্ধন কর্মসূচিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাঁশখালী নাগরিক ঐক্য পরিষদসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে অংশ নেন। মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও জাহিদ বিন রশীদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও সঞ্জয় চক্রবর্তী, নাগরিক ঐক্য পরিষদের পক্ষে আজিজুল হক প্রমুখ।
শাহনেওয়াজ চৌধুরী প্রথম আলোকে বলেন, `নিরীহ জনগণের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত করারও দাবি জানাচ্ছি।'

আরও পড়ুন: