বাঁশখালীতে ক্ষতিপূরণ প্রদানসহ নয় দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে করা ‘গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন কমিটি’র উদ্যোগে নয় দফা দাবি জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে গণ্ডামারা হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দাবি জানান কমিটির প্রধান পৃষ্ঠপোষক সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী।
মাহমুদুল ইসলাম চৌধুরী আগামী সোমবারের মধ্যে গ্রেপ্তার আসামিদের মুক্তি; প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ১৫ লাখ টাকা ও আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান; ঘটনার কারণ সুষ্ঠুভাবে তদন্ত; দোষী ব্যক্তিদের শাস্তিসহ নয় দফা দাবি জানান।