বাঁশখালীতে গুলিতে দোকানি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বলে দুর্বৃত্তদের গুলিতে এক দোকানি নিহত হয়েছেন। গত সোমবার রাতে দোকান বন্ধ করে চাম্বল থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। নিহত দোকানির নাম ফজলুল কাদের ওরফে মানিক (২৮)। পুলিশ সূত্র জানায়, রাতে দোকান বন্ধ করে বাবাসহ বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফজলুলকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া বলেন, ‘পারিবারিক শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’