বাঁশখালীতে জমিজমা নিয়ে সংঘর্ষ একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল মালেক (৩৭) নামে একজন নিহত ও মোহাম্মাদ ফারুক নামে অপর একজন আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।নিহত মালেকের ভাই আবদুল মুবিন সাতজনকে আসামি করে বাঁশখালী থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ আয়েশা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুয়ারিপাড়া এলাকার বাসিন্দা আবদুল মালেকের সঙ্গে একই এলাকার বাসিন্দা নুরুল হকের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবদুল মালেক মারা যান।