বাঁশখালীতে ডাকাতের গুলিতে গৃহকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে গত সোমবার মধ্যরাতে ডাকাতের গুলিতে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। নিহত গৃহকর্তার নাম মোহাম্মদ নবী (৭০) একজন কৃষক।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, গভীর রাতে মধ্যম সরল ঘোনাপাড়া এলাকার মোহাম্মদ নবীর বাড়িতে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাতের দল হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা খুলতে বলে। নবী দরজা না খোলায় ডাকাতেরা জানলা দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নবী গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান প্রথম আলোকে জানান, নিহত নবীর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।