বাঁশখালীতে তিন ভাইয়ের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশখালীতে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পঞ্চম জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস গতকাল এ রায় দেন।আসামিরা হলেন: মাহমুদুল হক, ওবায়দুল হক ও মোজাম্মেল হক। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।অতিরিক্ত পঞ্চম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নিখিল কুমার প্রথম আলোকে জানান, আসামিরা ২০০২ সালের ১৭ জুন তৌহিদুল ইসলাম ওরফে ভুট্টুকে হত্যা করেন। বাঁশখালীর কুদুকখীল এলাকার অটোরিকশা সমিতির কমিটি গঠন নিয়ে জনৈক নাজিমকে আসামিরা মারধর করছিলেন। তৌহিদুল এতে বাধা দিলে আসামিরা তাঁর অণ্ডকোষ চেপে ধরেন আসামিরা। এতে তৌহিদুলের মৃত্যু হয়।