বাঁশখালীতে পানিতে তলিয়ে গেছে ৮৫ একর জমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের ৮৫ একর জমি পানিতে তলিয়ে গেছে। এসব জমিতে বিভিন্ন সবজি ও বীজতলা ছিল বলে জানা গেছে। তলিয়ে যাওয়া ইউনিয়নগুলো হলো: পুকুরিয়া, সাধনপুর, বৈলছড়ি, শিলকূপ ও চম্বল।প্রশাসনের সূত্র জানায়, শিলকূপ ও পুকুরিয়া ইউনিয়নে ক্ষতি হয়েছে পাহাড়ি ঢলে। ঢলের পানিতে এসব এলাকার সবজিখেত নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জলিল মণ্ডল জানান, বিভিন্ন ইউনিয়নে এখন পর্যন্ত ৮৫ একর খেত ও বীজতলা নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।ভারী বৃষ্টিতে বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার হাসনাত তারিক জানান, জলদিসহ কয়েকটি ইউনিয়নের রাস্তাঘাট ভেঙে গেছে। কত কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে হিসাব এখনো হয়নি।