বাঁশখালীতে বিদেশি মদ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের সাঙ্গু নদে গত বুধবার রাতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর প্রথম আলোকে বলেন, মাছ ধরার নৌকা থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মদ খালাস হচ্ছে—এ খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে অর্ধকোটি টাকার মদ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।