বাঁশখালীতে শিশুদের টিকাদানে বিশেষ কর্মসূচি কাল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে ১ মে (সোমবার) থেকে ১০ মে পর্যন্ত বাঁশখালীর ১৪টি ইউনিয়নে বাদ পড়া শিশুদের টিকা দেওয়া হবে। এ উপলক্ষে গতকাল শনিবার বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের আজাদ, স্বাস্থ্য পরিদর্শক জগদীশ দাশ, ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) টেকনোলজিস্ট এহসানুল হক। সভায় ৩৯ জন স্বাস্থ্যকর্মীকে টিকা কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বাঁশখালীর ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, বিশেষ টিকা কার্যক্রমের মূল উদ্দেশ্য পাড়ায় পাড়ায় ঘুরে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া।