বাঁশখালীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে উপজেলার বাহারছড়ি ও দুপুরে গুনাগরি ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করা ছয়জন হলেন হারুনুর রশিদ (৪৫), আবদুল আজিজ (৩০), আলমগীর, ছগির (৪২), ইদ্রিস (৪৫) ও হানিফ (৪৮)। পুলিশের দাবি, গ্রেপ্তার করা ছয়জন জামায়াত-শিবিরের কর্মী। তাঁদের মধ্যে ইদ্রিস ও হানিফ সাতকানিয়ার বাসিন্দা। অন্য চারজন বাঁশখালী উপজেলার বাসিন্দা।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, ‘গতকাল রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।