বাঁশখালীতে সোনালী ব্যাংকের ইফতারি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর খান বাহাদুর বাজারে সোনালী ব্যাংকের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। ১৬ জুন ব্যাংকটির খান বাহাদুর বাজার শাখার পক্ষ থেকে এই ইফতারি বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের খান বাহাদুর বাজার শাখার ব্যবস্থাপক অঞ্জন খাস্তগীর, কর্মকর্তা শেখ মো. জাহেদুল ইসলাম, মোশাররফ আলী, জহির উদ্দিন, বদিউল আলম, কামাল উদ্দিন, আহমেদ কবির প্রমুখ। ওই দিন প্রায় ২১০ জন রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।