বাঁশখালীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল শুক্রবার তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল দরিদ্র পরিবারের ওই ছাত্রী বাড়ির পাশের পাহাড়ে পাতা কুড়াতে যায়। এ সময় ছয় সন্তানের জনক মো. আলী (৩৫) তাকে ধর্ষণ করেন। ওই ছাত্রীর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ও মো. আলীকে ধরে পিটুনি দেন। পরে গ্রামবাসী মো. আলীকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যান। পরে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান তাঁকে থানায় সোর্পদ করেন।
পুলিশ সূত্র জানায়, মো. আলীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানাহাজতে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ছাত্রীর মা থানায় মামলা করেছেন।