বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের দুই দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড় থেকে কৃষক সাদু রশিদের (৪২) লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় লোকজন। পুলিশ জানায়, হাতির পায়ের চাপায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে জানান, শুক্রবার সাধনপুরের পাহাড়ে কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হন সাদু রশিদ। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে পাহাড়ের জঙ্গলের ভেতর তাঁর লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, লাশের গায়ে হাতির পায়ের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হাতির পায়ে পিষ্ট হয়ে সাদু রশিদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।