বাঁশখালীতে ২ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ছনুয়া এলাকায় গুলিবিনিময়ের পর ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যা ব-৭। গতকাল বৃহস্পতিবার সকালে র্যা ব এই অভিযান চালায়।এ ঘটনায় গ্রেপ্তার দুই ডাকাতের কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক ও ১৪টি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন সোলায়মান (৩০) ও বাচ্চু ওরফে কালা মিয়া (২১)। তাঁরা দুজনই ছনুয়া এলাকার বাসিন্দা। র্যা ব-৭-এর এএসপি সাখাওয়াত হোসেন বলেন, ‘ছনুয়া এলাকায় লবণের মাঠ ও চিংড়িঘের দখল এবং চাঁদাবাজি করে ইয়াসিনের ডাকাত দল। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চারজন অস্ত্রধারীসহ ছয়-সাতজন ডাকাত র্যা বের একটি দলের সামনে পড়ে যায়। এ সময় ডাকাতেরা গুলি শুরু করলে আমরাও একটি গুলি করি। ডাকাতেরা পাঁচটি গুলি করে। তবে কেউ হতাহত হয়নি।’এএসপি সাখাওয়াত হোসেন বলেন, ‘ইয়াসিনের নামে একাধিক মামলা রয়েছে। তার দলে ২০ জন সশস্ত্র সদস্য আছে।’