বাঁশখালীর সাংসদকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয় l ছবি: প্রথম আলো
সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয় l ছবি: প্রথম আলো

সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। তা না হলে সিইউজে সাংসদের কুশপুতুল দাহ, তাঁর কার্যালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে।
গত মঙ্গলবার সাংসদ মুঠোফোনে চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ-এর নিজস্ব প্রতিবেদক রাহুল দাশকে হুমকি দেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন তিনি।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ ও আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল প্রমুখ।