প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য এস আলম গ্রুপের কাছে বিক্রি করা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের আলোকদিয়া মৌজার ১২০ শতক জমির দলিল কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই রুল দেন। চার সপ্তাহের মধ্যে ভূমি, অর্থ, পানিসম্পদ ও বিদ্যুৎ-সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ ১৩ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনটি করেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনার বাসিন্দা দুই ভাই আবুল ফজল সিকদার ও আনোয়ারুল আজিম সিকদার।