বাঁশখালীর ২০ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের গুলিদ্ধারে ট্রলারডুবিতে নিখোঁজ ২৫ জেলের মধ্যে ২০ জনকে গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে সাগরে অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার রাতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।উদ্ধার হওয়া জেলে সরল ইউনিয়নের আবু বক্কর, মোহাম্মদ ফারুক, আবদুর রহমান, নূরুল আমিন, নজির আহমদ ও আমির হোসেন জানান, ট্রলার এফবি হালিমার সহায়তায় সাগরের বালুচর থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি সরল ইউনিয়নের জালিয়াখালী ও কাহারঘোনা গ্রামে।