বাঁশঝাড় থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে আকলিমা খাতুন (৩৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে৷ গতকাল সোমবার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে বাঁশঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ৷
নিহত আকলিমা উপজেলা সয়ার ইউনিয়নের দীঘলটারী গ্রামের রিকশাচালক আবু বক্করের স্ত্রী।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গলায় রশি পেঁচানো অবস্থায় গৃহবধূর লাশ বাঁশের সঙ্গে ঝুলছিল৷ কিন্তু হাঁটু ছিল মাটিতে লাগানো। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার বিকেলে ওষুধ কিনতে বুড়িরহাট বাজারে উদ্দেেশ বাড়ি থেকে বের হন আকলিমা। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না৷
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে লোকজন তাঁর মৃতদেহ ফকিরপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে দেখে থানায় খবর দেয়৷ পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে৷