বাঁশবাগানে মিলল ছিনতাই হওয়া ব্যালট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের তারাগুনিয়া সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ছিনতাই হওয়া দুই হাজার ৫০০ ব্যালট পেপারের মধ্যে বেশ কিছু ব্যালট পেপার ওই কেন্দ্রের পাশের বাঁশবাগান থেকে উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রিসাইডিং কর্মকর্তা নান্নু মিয়া জানান, বেলা দুইটার দিকে এসব ব্যালট পেপার ছিনতাই হয়। তবে কতগুলো ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে, তা তিনি তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি। বিকেলে চারটার দিকে ভোটকেন্দ্রের পাশের বাঁশবাগান থেকে এগুলো উদ্ধার হয়। ছিনতাইয়ের ঘটনার পর কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ হয়ে গেলেও পরে আবার তা শুরু হয়।
এর আগে একদল লোক ভোটকেন্দ্রের একটি ঘরে সংরক্ষিত তিন হাজার ৮০০ ব্যালটের মধ্যে দুই হাজার ৫০০টি ব্যালট ছিনতাই করে বলে সেখানকার প্রিসাইডিং কর্মকর্তা নান্নু মিয়া দাবি করেন। এরপর সেখানে বিজিবি মোতায়েন করা হয়।