বাঁশি বাজিয়ে জড়ো করা হয় কর্মীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় গত সোমবার পুলিশের ওপর জামায়াতের কর্মীদের হামলা ছিল পূর্বপরিকল্পিত। ওই দিন কর্মীদের মধ্য থেকে একজন বাঁশি বাজিয়ে অন্য কর্মীদের জড়ো করেন। ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এ কথা জানিয়েছে। এদিকে, হামলার ঘটনায় জামায়াত-শিবিরের আরও চার কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে। ওই দিন কে কী ভূমিকা রেখেছে, তা ফুটেজ দেখে বোঝা যাচ্ছে। সূত্র জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মঙ্গলবার বিকেলে মুরাদপুর এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। জঙ্গিদের মতো করে একজন রাস্তার আইল্যান্ডে দাঁড়িয়ে বাঁশি বাজালে মুহূর্তের মধ্যে সবাই মোড়ের কাছে একটি মসজিদের সামনে জড়ো হন। এরপর তাঁরা গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালান।