বাঁশেরকেল্লা ও নূরানী চাপা ব্লগ বন্ধের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের বাঁশেরকেল্লা পেজগ্রুপ এবং নূরানী চাপাসমগ্র নামে একটি ব্লগ বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে সুপারিশ করা হয়েছে। ধর্ম অবমাননাকারীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটি গতকাল বুধবার এ সুপারিশ করে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির এ বৈঠক হয়।এ বিষয়ে কমিটির প্রধান মাইনুদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো আপত্তিকর বিষয় থাকার কারণে এগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে সুপারিশ করা হয়েছে।