বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। খবর বাসসের।এবার কবিতায় অরুণাভ সরকার ও রবিউল হুসাইন, উপন্যাস ও ছোট গল্পে যথাক্রমে আনোয়ারা সৈয়দ হক ও সুশান্ত মজুমদার, গবেষণায় ড. আবুল আহসান চৌধুরী এবং শিশু সাহিত্যে রফিকুল হক বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন।২৭ ফেব্রুয়ারি বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে পুরস্কারপ্রাপ্ত লেখকদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে তাঁরা বাংলা একাডেমীর সম্মাননাপত্র, ক্রেস্ট ও নগদ এক লাখ টাকা করে পাবেন।