বাংলা একাডেমীর বানানরীতি অনুসরণ করার নির্দেশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের সব দাপ্তরিক কাজে বাংলা বানানের শুদ্ধতা নিশ্চিত করতে বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানরীতি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও দপ্তরকে বাংলা একাডেমীর সংশ্লিষ্ট অভিধান সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।পরিপত্রে বলা হয়, সরকারের বিভিন্ন দপ্তরে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকম বানানরীতি অনুসরণ করা হচ্ছে। ভাষা ব্যবহারের ক্ষেত্রে বানানের শুদ্ধতা সম্পর্কে যত্নবান হওয়া আবশ্যক এবং সরকারি কাজে ভাষারীতির অভিন্নতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। এ অবস্থায় বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানরীতি অনুসরণের মাধ্যমে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারে সামঞ্জস্য বিধান করা প্রয়োজন।