বাংলা কলেজে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আটক ৪৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর সরকারি বাঙলা কলেজে আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজে হল দখলকে কেন্দ্র করে আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কলেজের হলে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বহিরাগত একটি পক্ষের সংঘর্ষ হয়। দুপক্ষ লাঠিসোঁটাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় আটক ৪৫ জনকে আটক করে দারুস সালাম থানা থেকে মিরপুর থানায় নেওয়া হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ সংঘর্ষের ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে যাচাইবাছাই করে হলের প্রকৃত ছাত্রদের ছেড়ে দেব। বাকিদের রেখে দিয়ে, তাদের বিরুদ্ধে মামলা হবে।’