বাংলা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে ভাষা অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে উদীচী শিল্পীগোষ্ঠীর শেরপুর জেলা সংসদের উদ্যোগে মানববন্ধন ও পথসমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকায় পৌর টাউন হলের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি তপন সারোয়ার, সাধারণ সম্পাদক হৃতেশ মালাকার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু আহমেদ, জেলা মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদিকা আঞ্জুমান আরা, নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্যসচিব হাকিম বাবুল, উন্নয়নকর্মী সোলায়মান আহমেদ প্রমুখ। শেরপুর প্রতিনিধি