বাংলা নববর্ষে ওবামার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বের সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন।
১১ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জন কেরি জানান, বাংলা ভাষাভাষীদের অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি উদ্যাপনকালে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করছে। সব বাঙালির উদ্দেশে তিনি বলেন, ‘নববর্ষ উদ্যাপনের জন্য আপনারা যখন পরিবার-পরিজন, বন্ধুবান্ধবসহ একত্র হবেন, তখন জানবেন, যুক্তরাষ্ট্রও বন্ধু ও অংশীদার হিসেবে আপনাদের সঙ্গে রয়েছে।’ তথ্য বিবরণী।