বাংলা নববর্ষে ৬০টি ট্যাক্সিক্যাব নামবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় ৬০টি ট্যাক্সিক্যাব নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল রোববার দুপুরে শান্তিনগর থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কের যানজট পরিস্থিত পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান বলে যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

যোগাযোগমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৫০০টি ট্যাক্সিক্যাব নামানো হবে। এর মধ্যে ২৫০টি সেনাবাহিনী এবং ২৫০টি একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে নামানো হবে। প্রথম চালানের ৬০টি ট্যাক্সিক্যাব ঢাকায় নামানো হবে। ট্যাক্সিক্যাবগুলো পেট্রলচালিত।

পরিদর্শনকালে ওবায়দুল কাদের সড়কে অবস্থিত অবৈধ স্থাপনা ও সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। বিজ্ঞপ্তি।