প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষে জুলুম, নির্যাতন ও অবিচারমুক্ত একটি দেশ উপহার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি ‘রুচিশীলতা ও নীতি-নৈতিকতার পরিমণ্ডলে’ আনন্দ-উৎসবের মাধ্যমে পয়লা বৈশাখ উদ্যাপন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানায়।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ পয়লা বৈশাখ উপলক্ষে গতকাল শনিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, আবহমানকাল থেকে বাংলাদেশের জনগণ বাংলা নববর্ষ উৎসবের সঙ্গে পালন করে আসছে। এ দিনটি নির্মল আনন্দ-উৎসবের মাধ্যমেই উদ্যাপন করা উচিত। বিজ্ঞপ্তি।