প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চলবে বৈশাখী মেলা। সকাল নয়টায় শুরু হবে বর্ষবরণের গান। ১০টায় অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় মিলনায়তন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলবাড়ী গেটসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এতে নেতৃত্ব দেবেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। সন্ধ্যায় মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাঙালি ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান।