বাংলা বিভাগের ২০ বছর পূর্তিতে সভা, শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে কলেজ চত্বর থেকে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার কলেজ মিলনায়তনে ফিরে আসে।

পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবীর। সহযোগী অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যাপক রফিকুর রহমান ভূঞা, কলেজের উপাধ্যক্ষ মো. আবু নছর ভূঞা, ইংরেজি বিভাগের প্রধান বাবুল চন্দ্র শীল, সরকারি জিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান আবু আহম্মদ।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তাজুল ইসলাম, মোর্শেদ হোসেন ও আবুল কালাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।