বাংলা ভাইয়ের সহযোগী সন্দেহে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় মজনুর রহমান ও মোস্তাফিজুর রহমান নামের দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গত শুক্রবার রাতে উপজেলার হামিরকুৎসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, ওই দুই ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষনেতা প্রয়াত সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী। তবে তাদের পরিবারের সদস্যরা এ দাবি নাকচ করে দিয়েছে। র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার বলেন, বাংলা ভাইয়ের সহযোগীরা আবারও এলাকায় নাশকতার চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে হামিরকুৎসা বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়। ওই দুই ব্যক্তি জেএমবির তালিকাভুক্ত সদস্য ও বাংলা ভাইয়ের সহযোগী।তবে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা দাবি করেন, ওই দুই ব্যক্তি জেএমবির সদস্য নয়।