বাংলামেইলের সম্পাদকসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খানসহ তিনজনকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্য দুজন হলেন নির্বাহী সম্পাদক মাকসুদ হায়দার ও নিউজ রুম এডিটর প্রান্ত পলাশ।
র্যাব জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করার অভিযোগে গতকাল রোববার গভীর রাতে রাজধানীর কাকরাইলে ৭০/১ ইনার সার্কুলার রোডে বাংলামেইলের কার্যালয়ে যায় র্যাব। এরপর সেখান থেকে তাঁদের নিয়ে আসা হয়।
র্যাব-৩-এর অপারেশন অফিসার মো. আব্দুল করিম জানান, মিথ্যা সংবাদ পরিবেশনের কারণ, ভিত্তি ও উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে তাঁদের আনা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।