বাংলা 'ওসিআর' এর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষায় লিখিত সব ধরনের বিষয়বস্তুকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে, খুঁজে পেতে এবং সম্পাদনযোগ্য করতে দেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার (ওসিআর)। এর মাধ্যমে সব ধরনের নতুন-পুরোনো বাংলা বই, দাপ্তরিক নথি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ বা নথিকে কম্পিউটার বা ইন্টারনেটে সংরক্ষণ করা যাবে। ফলে সহজেই ওয়েব বা কম্পিউটার থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে বাংলা ওসিআর ‘পুঁথি’র উদ্বোধন অনুষ্ঠানে এসব দাবি করেন ‘টিম ইঞ্জিনে’র ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ।