বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ: মজীনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা নিউইয়র্কে বলেছেন, বাংলাদেশকে একসময় যারা সাইক্লোন আর মহামারির দেশ হিসেবে মনে করত, তাদের ধারণা ভুল। বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। এ দেশের অগ্রযাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
গতকাল রোববার নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশ পাবলিক অ্যাফেয়ার্স কমিটির এক সভায় মজীনা এসব কথা বলেন। তিন দিনের সফরে মজীনা এখন নিউইয়র্কে রয়েছেন। সেখানে তিনি বাংলাদেশি নাগরিকদের বেশ কয়েকটি সভায় যোগ দেন।
একই দিন নিউইয়র্ক থেকে সম্প্রচারিতব্য ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন ‘টাইম টিভি’ মিলনায়তনে অপর একটি সভায় মজীনা বলেন, মধ্য আয়ের দেশ হিসেবে সোনার বাংলাদেশ এমনিতেই গড়ে উঠবে না। জীবনমানের উন্নয়ন সাধন করে বাংলাদেশের মানুষই এ পরিবর্তন সম্ভব করে তুলতে পারবে। বাংলাদেশের এ ইতিবাচক পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।