বাংলাদেশ অর্থনীতি সমিতি অফিসে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ের কাগজপত্র তছনছ করে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ের কাগজপত্র তছনছ করে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে গতকাল রোববার দিবাগত রাতে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যালয় থেকে ল্যাপটপ, ক্যামেরা, মুঠোফোন ও নগদ ৮০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলে দাবি করেছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। কার্যালয়টি রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেনে অবস্থিত।

সমিতির কয়েকজন কর্মকর্তা জানান, আজ সোমবার সকালে তাঁরা কার্যালয়ের এসে চুরির বিষয়টি দেখতে পান। দুর্বৃত্তরা দ্বিতীয় তলার পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকা ল্যাপটপ, ক্যামেরা, মুঠোফোন ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। সমিতির সভাপতি আবুল বারকাত ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরীর কক্ষের তালা ভেঙে ঢুকে তাঁদের ড্রয়ারে রাখা কাগজপত্র তছনছ করে।

এ বিষয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশও র্যাবের কর্মকর্তারা সমিতির কার্যালয় পরিদর্শন করেছেন।
সমিতির সভাপতি আবুল বারকাত প্রথম আলোকে বলেন, ‘এটি কোনো সাধারণ চুরি বলে মনে হয় না। কোনো বিশেষ উদ্দেশ্যে এই অপকর্ম ঘটানো হয়েছে। বিশেষ করে অর্থনীতি সমিতি জাতীয় স্বার্থে বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকে। মৌলবাদী অর্থনীতির বিরুদ্ধে কথা বলে থাকে। সুতরাং, এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।’