প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে এর প্রভাব প্রতিবেশী দেশ ভারতেও পড়ে। এতে দেশটির শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বে নেতিবাচক প্রভাব পড়ে। গত বৃহস্পতিবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে তিনি এ কথা বলেন। খবর আইএনএসের।
বাংলাদেশের কূটনৈতিক মিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হওয়ায় যাঁরা নাখোশ, তাঁরা দেশটির স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রকারীদের মদদ দিচ্ছে আন্তর্জাতিক ফ্যাসিবাদী শক্তি।