বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। এর সভাপতি পদে আয়ুর্বেদীয় ফার্মাসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী ও সাধারণ সম্পাদক পদে রাজ কামাল ফুড প্রোডাক্টসের মালিক মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন প্রাণ অ্যাগ্রো লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, সহসভাপতি মেসার্স বনফুল অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার এম এ মোতালেব ও কোষাধ্যক্ষ ইজি কুক ফুড প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান জিয়া হায়দার। বিজ্ঞপ্তি।