বাংলাদেশ আই হসপিটালের নিজস্ব ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে সম্প্রতি বাংলাদেশ আই হসপিটাল লিমিটেডের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আবদুর রহমান ও চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ আই হসপিটালের নতুন ঠিকানা: ৭৮, সাতমসজিদ রোড, ঢাকা-১২০৫। বিজ্ঞপ্তি।