বাংলাদেশ আইএমওর কাউন্সিল সদস্য পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ২০১৪-১৫ দ্বিবার্ষিক মেয়াদে আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থার (আইএমও) ‘বি’ ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য পুনর্নির্বাচিত হয়েছে। আইএমওর ২৮তম দ্বিবার্ষিক সাধারণ সভার পঞ্চম দিনে গতকাল শুক্রবার সংস্থার লন্ডনের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা বলা হয়।
বাংলাদেশ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত অন্যান্য সদস্যরাষ্ট্র হলো আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেন। বিজ্ঞপ্তি।