বাংলাদেশ আইএমওর সদস্য নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নির্বাহী কমিটির ‘বি’ ক্যাটাগরির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। খবর ইউএনবির।গত শুক্রবার লন্ডনে আইএমওর নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে আইএমওর সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৬৯টি। আইএমওর নির্বাচনে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আইএমওর ১০৭তম কাউন্সিলে যোগদান শেষে গতকাল রোববার নৌপরিবহনমন্ত্রী দেশে ফিরেছেন। ‘এ’ ক্যাটাগরির ১০টি, ‘বি’ ক্যাটাগরির ১০টি এবং ‘সি’ ক্যাটাগরির ২০টি সদস্য নিয়ে আইএমওর নির্বাহী কমিটি গঠিত।