বাংলাদেশ আইটিইউর কাউন্সিলর নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স ইউনিয়নের (আইটিইউ) এশিয়া-অস্ট্রেলিয়া অঞ্চলের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। গত সোমবার মেক্সিকোতে আইটিইউর কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১২৩ ভোট পেয়ে ষষ্ঠ স্থান লাভ করে। চার বছর মেয়াদি মোট ১৩টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ১৭টি দেশ। গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইটিইউর বর্তমান সদস্যদেশ ১৬১। সংগঠনটিতে প্রতিনিধিত্ব করার জন্য প্রতিবছরই ৪৮টি দেশকে কাউন্সিলর নির্বাচিত করা হয়। এর মধ্যে এশিয়া-অস্ট্রেলিয়া অঞ্চলের জন্য বরাদ্দ ১৩ আসন। বাংলাদেশ ২০১০-১৪ মেয়াদে এই দায়িত্ব পালন করবে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মেক্সিকোর এ নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালায়।