বাংলাদেশ-আসাম সীমান্ত শিগগিরই বন্ধ করে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত শিগগিরই বন্ধ করে দেওয়া হবে। সীমান্তসংলগ্ন ভারতীয় জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।প্রতিমন্ত্রী সম্প্রতি সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, আসামের সঙ্গে বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় বেড়া দেওয়া হয়নি। এর ফলে ওই সীমান্ত এলাকায় ভারতীয় জনগণের জীবন ও সম্পদ হুমকির মুখে রয়েছে। তিনি বলেন, ব্যারাক ভ্যালির সীমান্তসংলগ্ন করিমগঞ্জ জেলার সঙ্গে বাংলাদেশের বিস্তৃত সীমান্তে বেড়া দেওয়া হবে।জিতেন্দ্র বলেন, ‘আমি নয়াদিল্লিতে ফিরে বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানাব। আমি নিশ্চিত, বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার মাধ্যমে এর একটি সমাধান বেরিয়ে আসবে। তখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সার্বক্ষণিক পাহারায় ওই এলাকার নিরাপত্তায় কোনো সমস্যা হবে না।’সীমান্ত এলাকা পরিদর্শনের সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএসএফের দুটি চৌকিতে যান। এ সময় তাঁকে দায়িত্ব পালনের সময় বিএসএফের জওয়ানদের বিভিন্ন সমস্যার কথা জানানো হয়। প্রতিমন্ত্রী সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে দুই হাজার ৯৮০ কিলোমিটারই স্থল সীমান্ত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে এক হাজার ৮৮০ কিলোমিটার। টাইমস অব ইন্ডিয়া।