বাংলাদেশ-আসাম সীমান্তে কারফিউর মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামের চাখার জেলার বাংলাদেশ-ভারত সীমান্তে কারফিউর মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে রাজ্য সরকার। গত বুধবার থেকেই কারফিউর নতুন মেয়াদ বলবৎ হয়। অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। খবর টাইস অব ইন্ডিয়ার।
ওই নিষেধাজ্ঞার আওতায় রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সীমান্তের শূন্য রেখার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মানুষ চলাচল করতে পারবে না।
আসামের চাখার জেলার সঙ্গে বাংলাদেশের ৩২ কিলোমিটার সীমান্ত রয়েছে। নিষেধাজ্ঞার আওতায় জেলার কাটিগোরাহ অংশের সুরমা নদীতে মাছ ধরার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।