বাংলাদেশ ইউএনডিপির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম সংস্থা ইউএনডিপির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইউএনডিপির এশিয়ান গ্রুপ থেকে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর ইউএনবির।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে এবং এ কার্যকালে জাতিসংঘ বোর্ডের বিভিন্ন নীতিনির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানের ক্ষেত্রেও বাংলাদেশ ভূমিকা রাখতে সক্ষম হবে।